গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খোদাবক্সপুর ফাযিল মাদরাসা
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কৌলাহল মুক্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খোদাবক্সপুর ফাযিল মাদরাসা। এই অঞ্চলের মানুষকে ধর্মীয় শিক্ষাসহ আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়াসে ১৯৩৮ সালে এই অঞ্চলে শিক্ষানুরাগী, সমাজসেবক মানব হৈতিষী ব্যক্তি মাওলানা আব্দুল হাই প্রতিষ্ঠা করেন খোদাবক্সপুর ফাযিল মাদরাসা।এই শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে আলোকিত হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। প্রায় ৯০ বছরে আমূল পরিবর্তন ঘটেছে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় সময়ের স্রোতে হারিয়ে গেছে পুরোনো অনেক জানা অজানা স্মৃতি । নানান প্রতিকূলতার মধ্য দিয়ে ও কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। তেমনি একটি শিক্ষাপ্রতিষ্ঠান খোদাবক্সপুর ফাযিল মাদরাসা। খোদাবক্সপুর ফাযিল মাদরাসাটি বৃটিশ, পাকিস্তান ও বাংলাদেশ ইতিহাসের তিন অধ্যায়ের স্বাক্ষী হিসেবে এখনও বুক উঁচু করে দাঁড়িয়ে আছে । শৈশব, কৈশর ও যৌবন পেরিয়ে, বাধ্যক্যে উপনিত হয়ে আবার নবযৌবনা লাভ করেছে এ প্রতিষ্ঠান। সকল পাবলিক পরীক্ষায় শতভাগ পাশের রেকর্ড গড়ে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলছে সাফল্যতার শিখর পানে। সুবিশাল মাঠ, সুরক্ষিত ও দৃষ্টিনন্দন বিদ্যালয় ভবন এবং মনমুগ্ধকর পরিবেশ এই প্রতিষ্ঠান সকলে মুগ্ধ করে। এই প্রতিষ্ঠানের রয়েছে একঝাঁক মেধাবী শিক্ষক মন্ডলী। যারা নিজের সন্তানের মতো যত্নে পাঠদান করান। খোদাবক্সপুর ফাযিল মাদরাসায় বর্তমানে ৩৫ শিক্ষক রয়েছেন। প্রতিষ্ঠানটির একাধিক প্রাক্তন শিক্ষার্থী বলেন,মানুষ গড়ার এই বিদ্যাপীঠ সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই মাদরাসা টি আমাদেন কাছে আবেগ এবং স্মৃতির একটি জায়গা। খোদাবক্সপুর ফাযিল মাদরাসাটি যেন শতবছর আমাদের মাঝে টিকে থাকে এবং ভালো ফলাফল করে সারা দেশের মধ্যে যেন খোদাবক্সপুর ফাযিল মাদরাসাটি স্বনাম বয়ে আনতে পারে এই প্রত্যাশা করি। এই প্রসঙ্গে খোদাবক্সপুর ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. বদরুল আলম বলেন,এলাকার মানুষ পূর্ব থেকেই এই মাদরাসার প্রতি দরদ সুনজর ছিল ও আছে। মাদরাসাটি পূর্বে টিনশেট থাকলেও বর্তমানে মাদরাসায় ২ টি ভবন। একটি ৩ তলা বিশিষ্ট ও অপরটি সরকারি ভাবে প্রতিষ্ঠিত ৪ তলা বিশিষ্ট।পাশেই রয়েছে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট মসজিদ।মাদরাসার দক্ষিণে একটি পুকুর এর সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। এই মাদরাসায় আমরাও এলেম শিক্ষা করেছি। মাদরাসায় বিজ্ঞান সহ কামিল খোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি দাখিল ও আলিম পরীক্ষার কেন্দ্র করার কথাও জানান তিনি। নতুন করে নূরানী নাজেরা ও হেফজ শাখা খোলা হয়েছে বলে তিনি স্থানীয়দের তাদের সন্তানদের পাঠানোর কথা বলেন।
Related News
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More

