শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

নাটোরবাসীকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক::বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় চাঁদাবাজ, সন্ত্রাসী, অসৎ ও দুর্নীতিপরায়ণ ব্যক্তি একজোট হয়ে নাটোরের গণমানুষের নেতা, জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা মোঃ আবুল কাশেমকে নিয়ে নানা ধরনের অসত্য কল্প-কাহিনী ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। যা এরইমধ্যে আবুল কাশেমের দৃষ্টিগোচর হয়েছে বলে তিনি আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। তিনি বলেন, নাটোরে ৫ আগস্টের পর একটি গোষ্ঠি চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। আমি বিএনপির একজন সৎ কর্মী হিসেবে এসব কাজের প্রতিবাদ করায় চিহ্নিত ঐ গোষ্ঠি আমার মান-সম্মান, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করতে উঠে পড়ে লেগেছে। আবুল কাশেম বলেন, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে আমাকে নিয়ে নানা ধরনের মিথ্যা, অসত্য ও বানোয়াট তথ্য প্রচার করে আমার মান-সম্মানহানীর অপচেষ্টা করছে। তিনি আরো বলেন, গত কয়েকদিন যাবত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে আমার নামে বা ছদ্মনামে আইডি ওপেন করে চিহ্নিত ঐ মহল আমার বিপক্ষে প্রচার-প্রচারণায় নেমেছে। তিনি বলেন, আমার (fb: AbulKashemFerdosh) এই আইডি ব্যতীত ফেসবুকে অন্য কোন আইডি, পেইজ বা গ্রুপ নাই। তাছাড়া আমি কখনোই ফেসবুকে স্বরব নই। আবুল কাশেম জানান, মুলতঃ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার পক্ষে নাটোরে বেশ কিছু মানবিক সহায়তা প্রদান করায়, তাদের মধ্যে হিংসার উদ্রেক সৃষ্টি করে। তিনি বলেন, যেহেতু রাজনীতি করি, কাজেই জানা অজানা সত্ত্বে বহু লোকজন কাছাকাছি এসে ছবি তুলতে পারেন এবং পরবর্তীতে এসব ছবির অপপ্রয়োগ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আবুল কাশেম দৃঢ়ভাবে বলেন, কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করেন, তাহলে সে আমার যত নিকট লোকই হোক তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। বিজ্ঞপ্তিতে তিনি নাটোরবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, হিংসাত্মক, চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী মহল যেন নাটোরের প্রকৃত জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে না পারে, সেই লক্ষ্যে সবাইকে একজোট হয়ে এসব দুর্নীতিবাজ সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপপ্রচারকারী আওয়ামী লীগের এজেন্টদের বিরুদ্ধে সর্বাত্মক কর্মসূচি দিয়ে তাদের প্রতিহত করতে হবে। আবুল কাশেম ষড়যন্ত্রকারীদের কুরুচিপূর্ণ, কুৎসিত ও মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে, ঐক্যবদ্ধ ভাবে জাতীয়তাবাদী শক্তিকে নাটোরে সুসংহত করতে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে ইস্পাত সুদৃঢ় প্রাচীর গড়ে তুলার আহ্বান জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *