শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

অসহায় দুই রোগীর চিকিৎসায় তারেক রহমানের অর্থ সহায়তা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা::নাটোরের দুই জন গুরুতর অসুস্থ ও অসহায় রোগীর সহায়তায় হাত বাড়িয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের কর্ণধার তারেক রহমান। বুধবার সকালে তারেক রহমানের নির্দেশে তার পক্ষে চিকিৎসাধীন ঐ দুই ব্যক্তির হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা ও নাটোর জেলা বিএনপির সদস্য মোঃ আবুল কাশেম। উল্লেখ্য, নাটোর জেলার নলডাঙ্গা থানার, পিপরুল ছান্দাবাড়ী গ্রামের বাবু মন্ডলের স্ত্রী মোসাঃ পারভীন গত সপ্তাহে নিজ বসত ঘরে ঘুমন্ত অবস্থায় মারাত্মক অগ্নিদগ্ধ হন। মুলতঃ ঘরে আগুন লাগলে তিনি জমি বিক্রির টাকা রক্ষা করতে গিয়েই অগ্নি দগ্ধ হয়ে বর্তমানে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাষ্টিক ইন্সটিটিউটের আইসিইউ’র ১৫ নম্বর বেডে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার সুচিকিৎসা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নগদ পঞ্চাশ হাজার টাকা হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ নাসির উদ্দিনের উপস্থিতিতে পারভীনের স্বামীর হাতে তুলে দেন মোঃ আবুল কাশেম। অপর এক দূর্ঘটনায় একই জেলার ফতেঙ্গা পাড়া গ্রামের ইসহাক আলী খাঁ’র ছেলে মোঃ ইব্রাহীম খাঁ পঙ্গু হয়ে ঢাকা পিজি হাসপাতালের ডি ব্লকের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। তাকেও তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। উভয়ের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেয়ার সময় সংগঠনের উপদেষ্টা মোঃ আবুল কাশেম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।মোঃ আবুল কাশেম জানান দগ্ধ পারভীনের গৃহ নির্মাণেও পাশে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ন আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, নাটোর জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক, স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য ফরহাদ কাজী, বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা মামুনুর রশিদ প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *