শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

ভালুকায় মৎস্য খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মোস্তাফিজুর রহমান(কাইয়ুম),ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের দুইদিন পর একটি মৎস্য খামার থেকে মমিনুল ইসলাম সজল (২৩) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) সকালে লাশটি উদ্ধারের পর মর্গে প্রেরণ করেছে ভালুকা মডেল থানা পুলিশ । স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পূর্বভালুকা গ্রামের মৃত সমর আলীর ছেলে মমিনুল ইসলাম সজল গত ৫ মে সোমবার দুপুর থেকে নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজের পর পরই পরিবারের পক্ষ থেকে মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়। গতকাল বুধবার সকালে জরুরী সরকারী সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ভালুকা-গফরগাঁও সড়কের দক্ষিণ পাশে পূর্বভালুকা গ্রামের রফিকুল ইসলামের মৎস্য খামার থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে।নিহতের মামা রবি মিয়া জানান, তার ভাগিনা সজল স্থানীয় কুমার বাড়ির জনৈক রফিকুল ইসলামের মৎস্য খামারে চাকরী করতো এবং সোমবার থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা। ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *