অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুরে গাড়ির গ্যাস সিলিন্ডারের ভেতরে করে ২০ কেজি গাঁজা পাচারের সময় ২ জনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। সোমবার(৫ মে) জয়দেবপুর থানাধীন বাড়িয়া ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২ জন হলেন নওগাঁ জেলার মান্দা থানার তুলশিরামপুর এলাকার এছের আলীর ছেলে মো. মিলন (৩৪) ও অপর জন একই থানার চক উলি এলাকার মৃত খোদাবক্সের ছেলে মো. মোস্তাক আহমেদ(২৩)। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় চার লাখ টাকা। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, সেই গাঁজা ১০টি প্যাকেটে গাড়ির গ্যাস সিলিন্ডারের ভেতরে ঢুকিয়ে পাচার করা হচ্ছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

