শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

মানুষের সেবায় নিবেদিত রসুলপুরের তরুণ উদ্দ্যোক্তা সাব্বির আহমেদ আবীর

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: সাব্বির আহমেদ আবীর একজন তরুণ উদ্দ্যোক্তা। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের কৃতি সন্তান। পড়াশোনা শেষ করে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে এলাকার মানুষের সেবায় বেছে নিয়েছেন তরুণ উদ্দ্যোক্তার পেশা। এলাকার অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত মানুষদের তিনি সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে সকল কাজ করা হয় অনলাইন পদ্ধতিতে কিন্তু  গ্রামের সহজ সরল মানুষজন অনলাইনে এতোটা পারদর্শিতা না থাকায়  এবং অনলাইনে কাজ সম্পর্কে ধারণা কম থাকায় সরকারি অনেক সুযোগ সুবিধা পেত না। এমনকি অতি প্রয়োজনীয় কাজ করতেও গ্রামের এসব মানুষদের পোহাতে হতো ভোগান্তি। কিন্তু সাব্বির আহমেদ আবীরের প্রচেষ্টায় তা সহজতর হয়ে উঠেছে। এখন গ্রামের মানুষ সরকারি সুবিধা সহ নানা কাজ সহজেই করতে পারছেন তরুণ উদ্দ্যোক্তা সাব্বির আহমেদ আবীর এর মাধ্যমে।সাব্বির আহমেদ আবীরের ঐকান্তিক প্রচেষ্টায় সাধারণ মানুষ নিজেদের অতিপ্রয়োজনীয় অনলাইন ভিত্তিক কাজ করতে পারে ঝামেলা ছাড়াই। তার কাছ থেকে সেবা নেয়া একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা জানান, আমরা অনেক কিছুই বুঝি না, তখন সাব্বির আহমেদ আবীর কম্পিউটারের মাধ্যমে আমাদের সকল কাজ খুব সহজেই করে দেন। বর্তমানে তিনি ১ নং রসুলপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।বিষয়টি সম্পর্কে তরুণ উদ্দ্যোক্তা সাব্বির আহমেদ আবীর সাংবাদিকদের বলেন,বর্তমান বিশ্ব আধুনিক তাই সকল কাজ এখন অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। আমাদের এলাকার অনেকেই এসকল কাজ করতে পারেন না,যেই কারণে তাদের নানাবিধ সমস্যা হয়ে থাকে। এই সমস্যা দূরীকরণে আমরা তাদের জন্য অনলাইন সেবা দ্রুত ও নির্ভেজাল করতে কাজ করি। এই কাজে আমি আত্মতৃপ্তি পাই। মানুষের কল্যাণের মধ্যেই নিজের সাফল্য খুঁজে পাই। তিনি মানবসেবা চালিয়ে যাওয়ার জন্য সকলের দোয়া কামনা করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *