আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: সাব্বির আহমেদ আবীর একজন তরুণ উদ্দ্যোক্তা। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের কৃতি সন্তান। পড়াশোনা শেষ করে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে এলাকার মানুষের সেবায় বেছে নিয়েছেন তরুণ উদ্দ্যোক্তার পেশা। এলাকার অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত মানুষদের তিনি সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে সকল কাজ করা হয় অনলাইন পদ্ধতিতে কিন্তু গ্রামের সহজ সরল মানুষজন অনলাইনে এতোটা পারদর্শিতা না থাকায় এবং অনলাইনে কাজ সম্পর্কে ধারণা কম থাকায় সরকারি অনেক সুযোগ সুবিধা পেত না। এমনকি অতি প্রয়োজনীয় কাজ করতেও গ্রামের এসব মানুষদের পোহাতে হতো ভোগান্তি। কিন্তু সাব্বির আহমেদ আবীরের প্রচেষ্টায় তা সহজতর হয়ে উঠেছে। এখন গ্রামের মানুষ সরকারি সুবিধা সহ নানা কাজ সহজেই করতে পারছেন তরুণ উদ্দ্যোক্তা সাব্বির আহমেদ আবীর এর মাধ্যমে।সাব্বির আহমেদ আবীরের ঐকান্তিক প্রচেষ্টায় সাধারণ মানুষ নিজেদের অতিপ্রয়োজনীয় অনলাইন ভিত্তিক কাজ করতে পারে ঝামেলা ছাড়াই। তার কাছ থেকে সেবা নেয়া একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা জানান, আমরা অনেক কিছুই বুঝি না, তখন সাব্বির আহমেদ আবীর কম্পিউটারের মাধ্যমে আমাদের সকল কাজ খুব সহজেই করে দেন। বর্তমানে তিনি ১ নং রসুলপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।বিষয়টি সম্পর্কে তরুণ উদ্দ্যোক্তা সাব্বির আহমেদ আবীর সাংবাদিকদের বলেন,বর্তমান বিশ্ব আধুনিক তাই সকল কাজ এখন অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। আমাদের এলাকার অনেকেই এসকল কাজ করতে পারেন না,যেই কারণে তাদের নানাবিধ সমস্যা হয়ে থাকে। এই সমস্যা দূরীকরণে আমরা তাদের জন্য অনলাইন সেবা দ্রুত ও নির্ভেজাল করতে কাজ করি। এই কাজে আমি আত্মতৃপ্তি পাই। মানুষের কল্যাণের মধ্যেই নিজের সাফল্য খুঁজে পাই। তিনি মানবসেবা চালিয়ে যাওয়ার জন্য সকলের দোয়া কামনা করেন।
মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ ইং || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ হিজরী
মানুষের সেবায় নিবেদিত রসুলপুরের তরুণ উদ্দ্যোক্তা সাব্বির আহমেদ আবীর
প্রকাশিত হয়েছে-