ত্রিশালে বাসস্ট্যান্ড পরিদর্শন করলো উপজেলা প্রশাসন: চাঁদাবাজী করলে ব্যবস্থা নেয়ার ঘোষণা
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি:: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তি করতে এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যাতে আদায় না করা হয় সেজন্য ত্রিশালের বিভিন্ন বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন ত্রিশাল উপজেলা প্রশাসন। শুক্রবার(২৮ মার্চ) ময়মনসিংহের ত্রিশালের বিভিন্ন বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড পরিদর্শন করেন ত্রিশাল উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এসময় পুলিশের সদস্যরা সাথে ছিলেন।ত্রিশাল উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ পরিদর্শনের যেকোনো ধরণের চাঁদাবাজী হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান। পরে ত্রিশাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেয়া হয়।স্ট্যাটাসটি হুবুহ তুলে ধরা হলো। ত্রিশালের বিভিন্ন স্ট্যান্ডে (বাস, সিএনজি, অটো) নির্ধারিত ভাড়ার চেয়ে অধিক ভাড়া দাবীর প্রেক্ষিতে গতকাল বিকেলে সবগুলো স্ট্যান্ডে পরিদর্শন করা হয় এবং অতিরিক্ত ভাড়া না নিতে পুনঃ নির্দেশনা দেয়া হয়। উল্লেখ্য ইতিপূর্বে মালিক, শ্রমিক সংগঠনের নেতাদের সাথে মিটিং করে পবিত্র ঈদ-উল-ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে এবং কোনো প্রকার ভোগান্তি না করতে সকলে ঐকমত্য হয়েছিলো। এরপরও কেউ বেশি ভাড়া দাবী করলে বা কোনোপ্রকার চাঁদাবাজির চেষ্টা করলে টহলরত পুলিশ ও সেনাবাহিনীর টিমকে জানানোর অনুরোধ করা হলো। প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং অব্যাহত থাকবে। কিন্তু বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে প্রশাসনের এতো কঠোরতার পরও কেউ কেউ অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা চালাচ্ছে।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

