শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন রাজনৈতিক দল ঘোষণার পর গাজীপুরের শ্রীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠিত এ দলটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামের আহ্বানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়। ছাত্র-জনতার আন্দোলনের সফল পরিণতিই এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার মূল প্রেক্ষাপট। এরই ধারাবাহিকতায় শ্রীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আবু রায়হান মিসবাহর নেতৃত্বে এবং শিশির খানের সঞ্চালনায় শহীদি চত্ত্বর থেকে মিছিল শুরু হয়ে মাওনা চৌরাস্তার ফ্লাইওভার প্রদক্ষিণ করে। পরে শহীদি চত্তরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও মিষ্টি বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।এসময় জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Related News
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More

