শিরোনাম
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনার
.
Main Menu

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা দিবস পালিত 

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোগঞ্জ জেলা প্রতিবেদক : কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংবাদিক সমাবেশ ও জুলাই বিপ্লবে আহত সাংবাদিকদের স্বকৃীত স্বরূপ সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকাল দশটায় (পুরানথানা) ইসলামিয়া সুপার মার্কেট হতে বাদ্যযন্ত্র সম্মলিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে মিলিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির অধ্যাপক মো: রমজান আলী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের উপদেষ্টা একে নাসিম খান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. জাহাঙ্গীর আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী।

 

সংগঠনের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ও ভৈরব ইউনিটের সভাপতি মোঃ ছাবির উদ্দিন রাজুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের জেলা ইউনিটের উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আহমেদ লেনিন, দৈনিক আমার দেশ ও জিটিভির জেলা প্রতিনিধি সংস্থার উপদেষ্টা মনিরুজ্জামান চৌধুরী সোহেল, আমাদের সময় জেলা প্রতিনিধি এড. মাসুদ ইকবাল, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল হাবিব রেজা, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ, জেলা জাসাস এর আহবায়ক ইফতেখার আহমেদ বাবুল, জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, এড. শওকত কবীর খোকন, এড. নিজাম উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন দত্ত প্রদীপ, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোতাহের হোসেন, কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স এর পরিচালক বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সাংবাদিক আমিনুল হক সাদী, শামছুল আলম সেলিম, সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী রেজা সুমন এবং উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক ফারুকুজ্জামান ও শফিকুল ইসলাম নাঈমকে স্বকৃীত স্বরূপ সম্মাননা, জেলা ইউনিটির সাবেক সভাপতি রেজাউল হাবিব রেজাকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সম্মাননা ও স্ব স্ব ক্ষেত্রে সৃজনশীল কাজে অবদানের জন্য স্থানীয় দুই প্রতিষ্ঠানকেও সম্মাননা প্রদান করা হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *