বর্ণাঢ্য আয়োজনে ত্রিশালে ভোরের দর্পণ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশালে জমকালো আয়োজনের মাধ্যমে জাতীয় দৈনিক ‘ ‘ভোরের দর্পণ’ এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।সোমবার(২০জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব ত্রিশাল কার্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রানবন্ত হয়ে উঠে। পরে ভোরের দর্পণের শুভ কামনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও ভোরের দর্পণ ত্রিশাল উপজেলা প্রতিনিধি শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার পুলিশ উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) এস আই বিকাশ চন্দ্র, সাংবাদিক কামরুজ্জামান মিনহাজ,উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সাংবাদিক নাজমুল হাসান জীবন(দেশের কন্ঠ),আব্দুল কাদের(ঢাকার ডাক), হানিফ আকন্দ(জনতার নিঃশ্বাস), নুরুল আমিন দারা, পিবি ফাউন্ডেশন এর চেয়ারম্যান সোহেল রানা, সাংবাদিক ইকবাল (একুশের বাণী) প্রমুখ। দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেন,ভোরের দর্পণ দেশের পাঠকপ্রিয় ও সমাদৃত পত্রিকা। বক্তারা ভোরের দর্পণ পত্রিকার প্রকাশক, সম্পাদক সহ সকল পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

