ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ঘন্টাখানেক পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঘন্টাখানেক পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রোববার বেলা সোয়া একটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ত্রিশালের ধলা রেলস্টেশনের আউটার এলাকায় ঘটনা ঘটে। বেলা পৌনে দুইটা পর্যন্ত এ পথে রেল চলাচল বন্ধ ছিল। গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিজ শিকদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি ধলা রেলস্টেশনের আউটার এলাকায় এসে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী ইঞ্জিন ময়মনসিংহ থেকে আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

