ময়মনসিংহে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের মানবাধিকার দিবস উদযাপন
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ এর ময়মনসিংহ বিভাগীয় কমিটির আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার(১০ ই ডিসেম্বর) বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ এর ময়মনসিংহ বিভাগীয় কমিটির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি কে এম জসীম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসীন এর সঞ্চালনায় ময়মনসিংহ জেলা পরিষদ সংলগ্ন মানবাধিকার দিবসের আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন মহানগর কমিটির সভাপতি আদনান চৌধুরী রাজু, ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন কাজল, ময়মনসিংহ বিভাগীয় কমিটির কার্যকরি সভাপতি বাবু চৌধুরী সহ আব্দুর রশিদ, শাওন, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম রুবেল প্রমুখ। উক্ত র্যালিটি জেলা পরিষদ হতে জেলা জিরো পয়েন্ট দিয়ে পুলিশ সুপার কার্যালয়ে ও জেলা প্রশাসক কার্যালয় সামনে দিয়ে ঘুরে জজ কোর্ট সংলগ্ন এসে র্যালিটি শেষ করে। এসময় সকল সদস্য বৃন্দ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি কে এম জসীম উদ্দিন ও সাধারণ সম্পাদক মহসীন মানবাধিকার বাস্তবায়নে সকল মহল ও সংশ্লিষ্ট সকলকে আহবান জানিয়ে মানবাধিকার দিবস উদযাপন সমাপ্ত করেন।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

