শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

গাজীপুরে পুলিশের হাত থেকে যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবদল নেতা: তিন দিনেও নেয়া হয়নি ব্যবস্থা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন::গাজীপুর সদর উপজেলায় সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে জোরপূর্বক আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জানা যায় গত শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকা থেকে গাজীপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজু আহমেদ কে আটক করে জয়দেবপুর থানা পুলিশ। সেসময় ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক  মামুন শিকদার সহ আরো কিছু লোক পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। যুবলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের সাধারণ সম্পাদক মামুন শিকদারকে ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবিনের স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, যুবদল শাখার ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদককে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল শাখায় লিখিত জবাব দিতে হবে। নোটিশে আরও উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য যথাযথ জবাব প্রদান না করলে ভবিষ্যতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রসঙ্গে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ জানান,আমরা মামুন শিকদারের বিরুদ্ধে অভিযোগ শোনেছি। তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, নোটিশের জবাবের পর আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। জয়দেবপুর থানার এসআই বাহার আলম জানান, “আওয়ামী লীগ নেতা রাজু আহমেদকে আটকের পর থানায় নিয়ে আসার সময় কিছু লোক গাড়ি থেকে জোরপূর্বক তাকে ছিনিয়ে নিয়ে যায়। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। বিনা প্রতিরোধেই কিভাবে পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেয় এবং তিন দিনেও পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বিএনপি সহ সুশীল সমাজ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *