চিন্ময় কৃষ্ণের ফাঁসি ও ইসকন নিষিদ্ধের দাবিতে ভবানীপুরে মিছিল ও সমাবেশ
ইপেপার / প্রিন্ট
আল আমিন রতন,গাজীপুর:: উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণের ফাঁসি ও ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুর সদরের ভবানীপুরে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকদল। শুক্রবার (২৯ নভেম্বর) গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিকদলের আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। আরো বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা,গাজীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সাইফুল ইসলাম,গাজীপুর সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. লাবলু মিয়া,ভাওয়ালড় ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম,যুবদল নেতা ইঞ্জিনিয়ার ইমরান, শ্রমিক নেতা আবুল কাশেম,বাবুল হোসেন,আব্দুল কুদ্দুস,ইমান মোল্লা প্রমূখ। এছাড়াও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।এ সময় সংক্ষিপ্ত সমাবেশে গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। তাই ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবি জানান তিনি। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

