শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

ত্রিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে সংবর্ধনা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ময়মনসিংহেরই সন্তান অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার(১০ নভেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ত্রিশাল উপজেলা বিএনপির (অস্থায়ী) কার্যালয়ে ত্রিশাল উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধিত নেতা জাহিদ হোসেন তার বক্তব্যে বলেন, আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক। ৭ নভেম্বর দেশের মানুষ একটি মানুষের উপর আস্থা রেখেছিল তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।শহীদ জিয়ার প্রতি এদেশের মানুষের যে বিশ্বাস,ভালোবাসা তা আমাদের দেশনায়ক তারেক রহমান ধরে রেখেছেন। তিনি সমগ্র বাংলাদেশের গনতন্ত্রকামী মানুষের নেতা, দেশের মালিকানা ফিরিয়ে দেয়ার নেতা।দলে অনুপ্রবেশকারীদের ঠেকাতে নেতাকর্মীদের হুশিয়ার করে বলেন, সুযোগ সন্ধানীরা সবসময় সুযোগ খুঁজে। সুযোগসন্ধানীদের দলের আশেপাশেও ভিড়তে দিবেন না। যারা ১৭ বছর ধরে আন্দোলন,সংগ্রামে রাজপথে ছিল তারাই এখন নেতৃত্ব দিবে। দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ে যারা গুম,খুন হয়েছে তাদের বিচার এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, এদেশের মানুষ তখনই গণতন্ত্র ফেরত পাবে যখন ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করবে। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন, ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঞা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম,যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃধা,আঃ মতিন,পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান,বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা প্রেসক্লাব ত্রিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *