শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

ত্রিশালে সড়কের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো উপজেলা প্রশাসন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে ত্রিশাল উপজেলার বাসষ্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ ও উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। বুধবার ১১টার দিকে শুরু হওয়া এ অভিযানে ত্রিশাল পৌর শহরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বেলা আড়াইটার দিকে অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়। ত্রিশাল থানা-পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহমেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। ইউএনও জুয়েল আহমেদ জানান, মহাসড়কের দুপাশে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও জুয়েল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোফাখখারুল ইসলাম। সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের উপবিভাগীয় প্রকৌশলী মো. মোফাখখারুল ইসলাম বলেন, ‘স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপদ বিভাগের জমিতে গড়ে ওঠা ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ডের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে ও আগামীতেও তা অব্যাহত থাকবে।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *