গাজীপুরে ১ কেজি গাঁজা ও ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদন :: গাজীপুরের জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকা থেকে গাঁজা ও হেরোইন সহ আক্তার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গ্রেফতার আক্তার হোসেন বানিয়ারচালা এলাকার মৃত মেহের আলীর ছেলে।রোববার (২০ অক্টোবর) রাতে বানিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। অভিযানে থাকা জয়দেবপুর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর নাহিদ মাসুম জানান,ওসি স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকা থেকে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে মাদক সহ গ্রেফতার করি। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছি। তার বিরুদ্ধে মাদক মামলা দেয়ার প্রক্রিয়া চলছে।অভিযানে আরো উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর আজিজুর রহমান,সাব-ইন্সপেক্টর শোভন,সাব-ইন্সপেক্টর সাখাওয়াত সহ সঙ্গীয় ফোর্স।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

