শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

গাজীপুরে সেনাবাহিনীর সহযোগীতায় বন ভূমি জবর দখল মুক্ত করলো বন বিভাগ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় বন বিভাগের জমি জবর দখল করে গড়ে তোলা বাড়ি ভেঙ্গে জবর দখল মুক্ত করেছে বন বিভাগ। এসময় ৪ জনকে আটক করে আদালতেও সোপর্দ করা হয়। শনিবার(১৯ অক্টোবর) সকালে সেনাবাহিনীর একটি দলের সহযোগীতায় রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানার নেতৃত্ব এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জবর দখল উচ্ছেদ অভিযানে বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জের আওতাধীন সকল বিট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা জানান,রাজেন্দ্রপুর রেঞ্জের আওতাধীন মনিপুর বিটের মনিপুর এলাকায় পিরুজালীর আমিনুল ইসলামের ছেলে সুমন মাহমুদ বনের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে। তার দখলকৃত জমির সিএস ৬৯৬ আর এস ৮০১ এবং তার দখলকৃত জমির পরিমাণ ছিল ০.০৩ একর। বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ক্রমাগত বিভিন্ন ভাবে সে হুমকি ধমকি  দিয়ে যাচ্ছিল। আজ সেনাবাহিনীর একটি টিমের সহযোগীতায় আমরা বন বিভাগ জবর দখল মুক্ত করি। এসময় ৪ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও পল্লী বিদ্যুৎ এর লোকজনদের এনে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। জবর দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকার কথাও বলেন এই বন কর্মকর্তা। প্রসঙ্গত: রাজনৈতিক অস্থিরতার সুযোগে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে কোণঠাসা করে রেখে ৫ আগস্ট থেকে গাজীপুরে চলছে বন দখলের মহোৎসব। বন দখল উচ্ছেদে নিয়মিত অভিযানে গেলে রাজেন্দ্রপুর রেঞ্জের আওতাধীন মনিপুর বিট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নয়াপাড়া এলাকায় গেলে তাদের উপরও অতর্কিত হামলা চালায় ভূমিদস্যুরা। এবিষয়ে জয়দেবপুর থানায় একটি মামলাও করা হয়েছে। পরিবেশবাদীদের অভিমত বন দখলের এই মহোৎসব এখনই থামানো না গেলে বন ভূমি সংকটে ভোগবে দেশ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *