শ্রমিক আন্দোলনকে কাজে লাগিয়ে প্রায় ১৪ লাখ টাকা নিয়ে উধাও জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের দুই নেতা!
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুর সদর উপজেলায় অবস্থিত পলমল সাফা সোয়েটারস লিমিটেড-২ শ্রমিকরা পুজার ছুটি সহ বিভিন্ন দাবি নিয়ে গত ১২ অক্টোবর কর্মবিরতি পালন করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ প্রায় ২০০ শ্রমিককে ছাটাই করে শ্রম আইন অনুযায়ী বেতন ভাতা পরিশোধের কথা জানান। সেই অনুযায়ী গত ১৪ অক্টোবর শ্রমিকদের সেই টাকা কারখানা কর্তৃপক্ষ বুঝিয়ে দিলেও বিপত্তি বাধান বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নামে দুই ব্যক্তি। শ্রমিক নেতা পরিচয়দানকারী দু’জন হলেন শামীম খান ও ফাতেমা আক্তার। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা শ্রমিকদের কাছ থেকে জোর করে টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে শামীম খান ও ফাতেমা আক্তারকে অভিযুক্ত করে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয় শ্রমিকদের পক্ষ থেকে। যেখানে এই দুই শ্রমিক নেতার বিরুদ্ধে জোরপূর্বক ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করা ছাড়াও শ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও পাওয়া গেছে। প্রত্যেক শ্রমিকের কাছ থেকে ৭ হাজার টাকা করে নেয়ার অভিযোগও রয়েছে এই দুই জনের বিরুদ্ধে। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানান,শ্রমিকদের আন্দোলনের মুখে আমরা শ্রমিক ছাটাই করে নিয়ম অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দিয়েছি। এরপর আমরা আর তেমন কিছুই জানিনা। অভিযোগে ২০০ জন শ্রমিক ছাটাইয়ের কথা বলা হলেও কারখানা কর্তৃপক্ষের দাবি তারা গত ১৪ অক্টোবর ৮৪ জন ও পরবর্তীতে ২৭ জনকে ছাটাই করেছে। তবে একাধিক সূত্র জানিয়েছে শিল্প এলাকাকে ঘিরে এসব ভূঁইফোড় শত শত শ্রমিক সংগঠন গড়ে তোলা হয়। এরা মূলত শ্রমিক আন্দোলন বা শ্রমিকদের ব্যবহার করে মালিক পক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে থাকেন। অনেক সময় এরা নিজেরা নিজেদের লোকদের শ্রমিক হিসেবে ভিতরে প্রবেশ করার মাধ্যমেও বিশৃঙ্খলা সৃষ্টি করে আর্থিক সুবিধা নেন। এরাই মূলত তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করে তুলছেন। বিষয়টি নিয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন,শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

