সারদাগঞ্জ ( পূর্বপাড়া ) স্পোর্টিং ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক সবুজ প্রহর নির্বাচিত
ইপেপার / প্রিন্ট
জাহাঙ্গীর আলম:: গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকার ৪ নং ওয়ার্ডের অবস্থিত সারদাগঞ্জ ( পূর্বপাড়া ) স্পোর্টিং ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আশরাফুল ইসলাম সুজন এবং সাধারণ সম্পাদক হিসেবে সবুজ প্রহর নির্বাচিত হয়েছেন। ২০ সেপ্টেম্বর উৎসব মুখর পরিবেশে সারদাগঞ্জ ( পূর্বপাড়া ) স্পোর্টিং ক্লাব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সারদাগঞ্জ ( পূর্বপাড়া ) স্পোর্টিং ক্লাবের মোট ৫২ জন ভোটারের মধ্যে ৫১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেন সারদাগঞ্জ ( পূর্বপাড়া ) স্পোর্টিং ক্লাবের অন্তর্বতিকালিন প্রধান উপদেষ্টা শরিফুল ইসলাম শুভ ও প্রধান নির্বাচন কমিশনার আশিকুর রহমান আবদুল্লাহ ঢালী। সারদাগঞ্জ ( পূর্বপাড়া ) স্পোর্টিং ক্লাবের নির্বাচিত অন্যান্যরা হলেনসসাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন,দপ্তর সম্পাদক আরিফ মিয়া,প্রচার সম্পাদক জুনায়েদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক টিটু সিকদার ও
কোষাধ্যক্ষ ইব্রাহীম। সারদাগঞ্জ ( পূর্বপাড়া ) স্পোর্টিং ক্লাবের নির্বাচিত সদস্যরা জানান, খেলাধুলা যুব সমাজকে মাদক সহ সকল ধরণের অপরাধ থেকে দূরে রাখে। সমাজে শৃঙ্খলা রক্ষায় কাজ করবে সারদাগঞ্জ ( পূর্বপাড়া ) স্পোর্টিং ক্লাব। এছাড়াও দেশের দূর্যোগে দুঃসময়ে নিঃস্বার্থ কাজ করবে সারদাগঞ্জ ( পূর্বপাড়া ) স্পোর্টিং ক্লাবের সদস্যরা।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

