রসুলপুরে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ::সম্প্রতি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি এবং বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলমানরা।মঙ্গলবার (পহেলা অক্টোবর) বাদ আছর রসুলপুরের আমলিতলা বাজারে ইত্তেহাদুল উলামা রসুলপুরের আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা মিছিলে ‘দ্বীন ইসলাম দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘সবাই মিলাই হাতে হাত, মোরা রাসূলের উম্মাত’, ‘বিজেপি নেতার দুই গালে, জুতা মারো তালে তালে’ এ জাতীয় বিভিন্ন স্লোগান দেন। পরে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উপদেষ্টা ইত্তেহাদুল উলামা রসুলপুর, পীরে কামেল হযরত মাওলানা শাইখুল হাদিস মোবারক হোসাইন, সভাপতি মাওলানা ফজলুর করিম, সিনিয়র সহসভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান, সহসভাপতি মাওলানা মাজহারুল,কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা উমর ফারুক, সহসভাপতি মুফতি আছাদু্ল্লাহ, সদস্য মাওলানা সাদেকুল ইসলাম প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, জাতিসংঘে পৃথক আইন পাশ করে রাসূলের (সা.) কটূক্তিকারীদের শাস্তি দিতে হবে। এছাড়াও বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে এ ঘটনার যথাযথ জবাব চাইতে হবে। মুহাম্মদ (সা.)-এর ইজ্জত রক্ষার বিষয়ে আমাদের কোনো আপস নেই। এ সময় ভারতীয় পণ্ডিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন। এছাড়া ওই কট্টর হিন্দুত্ববাদী নেতার মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করেছেন।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

