শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক হাফিজুর রহমানের উপর বনভূমিদস্যুদের হামলা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বনভূমি জবর দখল ও বন ভূমি কেন্দ্রীক চাঁদাবাজীর সংবাদ প্রকাশ করায় জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমানের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা করে তার ব্যবহৃত ল্যাপটপ ও পেন ড্রাইভ ছিনিয়ে নেয় বন ভূমিদস্যুরা।সোমবার(১৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সদরের নয়াপাড়া এলাকায় তার উপর এই সন্ত্রাসী হামলা চালানো হয়। এই বিষয়ে গাজীপুরের জয়দেবপুর থানায় সাংবাদিক হাফিজুর রহমান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,প্রতিদিনের মতোই সোমবার হোতাপাড়ায় অবস্থিত গাজীপুর সদর প্রেসক্লাবে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। পরে উত্তর নয়াপাড়া এলাকায় মন্দিরের কাছে গেলে স্থানীয় আব্দুর রহিম,আব্দুল হালিম নয়ন,ইউনূস ড্রাইভার, সাইফুল ইসলাম ড্রয়িং, স্বপন, জুনায়েত, জিসান সহ আরো লোকজন মিলে তাকে পথে গতিরোধ করেন। এর আগে সাংবাদিক হাফিজুর রহমান তার পত্রিকায় অভিযুক্তদের নামে বন ভূমিদস্যুতা ও বন ভূমি কেন্দ্রীক চাঁদাবাজীর একাধিক প্রতিবেদন প্রকাশ করে। সেই শত্রুতা পোষণ করে তারা সাংবাদিক হাফিজুর রহমান কে পিটিয়ে তার কাছে থাকা বিভিন্ন ডকুমেন্টস সহ ল্যাপটপ ছিনিয়ে নেয়। পরে তাকে মারধোর করতে থাকলে লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এবিষয়ে সাংবাদিক হাফিজুর রহমান বলেন,তারা কিছু মাদক কারবারি আর এলাকার চিহ্নিত বন ভূমিদস্যুরা মিলে দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে বনের গাছ কেটে বন দখল করছে। ইতিমধ্যে তারা সশস্ত্র কয়েকজন মিলে ভূমিহীন সমিতির নামে গড়ে তুলেছেন চাঁদাবাজী সংগঠন। নতুন করে ঘর নির্মাণ করলে তাদের দিতে হয় রুম প্রতি ৫/১০ হাজার টাকা। কেউ না দিলে তাদের বাড়িতে ঢুকেও পেটানোর অভিযোগ রয়েছে থানায়। তারা সম্প্রতি সেনাবাহিনীর সামনেই একজনকে পিটিয়েছেন। এসব বিষয়ে আমার পত্রিকায় সংবাদ প্রকাশ করায় তারা আমার উপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সহ ল্যাপটপ ছিনিয়ে নেয়। এখন আমি আতঙ্কের মধ্যে দিন পার করছি। এই সরকারের আমলেও যদি গণমাধ্যম স্বাধীন হতে না পারে তবে এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। এই প্রসঙ্গে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন,আমরা অভিযোগ পেয়েছি,গুরুত্ব সহকারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *