দাড়িয়ে থাকা ট্রাকের পেছন মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১
ইপেপার / প্রিন্ট
মো. সেলিম রেজা,গাজীপুর::গাজীপুরের শ্রীপুরে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন বলে জানা গেছে।রোববার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি বাজারে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, রাজাবাড়ি বাজারে সড়কের ওপর মাঝেমধ্যে ট্রাক পার্কিং করে রাখা হয়। এতে দুর্ঘটনাও ঘটে। রোববার সকালেও একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। হঠাৎ ঢাকাগামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

