জয়দেবপুর থানার কার্যক্রম শুরু:সুশাসন প্রতিষ্ঠায় সকল মানুষের সহযোগীতা কামনা পুলিশের
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে বিভিন্ন থানায় ও পুলিশের ওপর হামলা-ভাংচুর-অগ্নি সংযোগের পর থমকে যায় সব থানার কার্যক্রম। একই সময়ে থমকে গিয়েছিলো গাজীপুরের জয়দেবপুর থানার কার্যক্রমও। দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পর আনুষ্ঠানিক ভাবে শুরু হয় জয়দেবপুর থানার কার্যক্রম। বৃহস্পতিবার (১৫ই আগস্ট) হোতাপাড়া এলাকায় একটি ভাড়া ভবনে শুরু করা হয় থানা পুলিশের এই কার্যক্রম। এসময় বিভিন্ন রাজনৈতিক দল,ছাত্র নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাদরে গ্রহণ করেন। পুলিশের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম ও জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইবরাহীম খলীল। বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,আমরা সব সময় যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলাম। আন্দোলন প্রতিহত করার কোন উদ্দ্যোগ আমাদের ছিল না। উর্ধ্বতন নির্দেশ ছিল পুলিশ নয় একজন মানুষ হিসেবে আচরণ করার। অস্ত্র বা ক্ষমতার ব্যবহার আন্দোলনে করা হয়নি বরং মানুষ হিসেবে আমাদের উপর আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছি।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র ও সুশীল সমাজের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আইনের শাসন প্রতিষ্ঠায় সকলের সহযোগীতা কামনা করেন তিনি। এসময় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ শান্তি শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় পুলিশকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। এছাড়াও দুষ্কৃতিকারীদের থানা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দুঃখ প্রকাশ করে শাস্তির দাবি জানানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লি, সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী,জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক,এমদাদুল হক মুসল্লি, ফজলুল হক মুসল্লি, মাসুদুল হক মোনায়েম,সেলিম ভূঁইয়া,সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার,আলহাজ্ব ইসমাইল হোসেন,বাতেন বিএসসি,ইসলাম উদ্দিন,জালাল উদ্দিন মাস্টার,আলফাজ উদ্দিন মেম্বার,সদর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা,জেলা যুবদল নেতা আমির হোসেন রিপন,ইমরান সরকার,রফিকুল ইসলাম রবিন,হাবিব বেপারী,সাইফুল ইসলাম,রতন চৌধুরী,কাজী আমিনুল ইসলাম,নাজমুল হক মুকুল,শহীদুল্লাহ কাজী,মিজানুর রহমান ফকির সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মীরা।
« ত্রিশালে বিএনপির অবস্থান কর্মসূচি (Previous News)
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

