শিরোনাম
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনার
.
Main Menu

গাজীপুর সদরে বিএনপি’র শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদক::আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং ওই সরকারের দোসরদের বিচারের দাবিতে গাজীপুরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গাজীপুর সদর উপজেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ আগস্ট) বিকাল ৫ টায় ভবানীপুর বাজারে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর সভাপতিত্বে ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি সাখাওয়াৎ হোসেন সবুজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুজিবর রহমান, সাংবাদিক নেতা আবু বকর সিদ্দিক,ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ইসমাইল, গাজীপুর সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা, ভাওয়াল কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও জেলা যুবদল নেতা আমির হোসেন রিপন, কৃষি বিষয়ক সম্পাদক ইমান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আজহার মন্ডল, সদর উপজেলা বিএনপি’র সহ ছাত্র বিষয়ক সম্পাদক আসিফ সরকার, সদর উপজেলা বিএনপির সহ শ্রমবিষয়ক সম্পাদক কামাল হোসেন, উপজেলার সদস্য বিল্লাল হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম, বিএনপি নেতা হেলাল উদ্দিন আকন্দ,৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল,ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান সরকার, যুগ্ম সম্পাদক হালিম, রিয়াজ, হাবিবুর রহমান, আলী হোসেন শিকদার,উৎস সহ বিভিন্ন ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভাপতির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন,আওয়ামীলীগের ফ্যাসিবাদী সরকারের ১৭ বছরের শাসনামলে শুধুই নির্যাতিত হয়েছি আমরা। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, সময় এসেছে প্রতিরোধের এসময় বক্তারা বলেন, ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। এমনকি ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি করে তারা শেখ হাসিনার বিচার চান।১৫’ই আগস্ট কে ঘিরে আওয়ামীলীগ কোন ধরণের অরাজকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড করা হলে তা শক্ত হাতে দমন করার হুঁশিয়ারিও দেয়া হয় অনুষ্ঠান থেকে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *