আপনারা সংখ্যালঘু নন আদিবাসী,আমরা আপনাদের পাশে আছি-বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: আপনারা হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আপনারা এদেশের সংখ্যালঘু নন,আপনারা আদিবাসী, আপনারা এদেশের মানুষ আমরা সর্বদা আপনাদের পাশে আছি বলে মন্তব্য করেছেন গাজীপু্র সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী।রোববার (১০ আগস্ট) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ৫ নম্বর ওয়ার্ডের হিন্দু অধ্যুষিত কাতলামারা এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়িয়ে বিএনপি নেতারা তাদের পাশে থেকে সকল ধরণের হামলা প্রতিহত করার কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, এই দেশ আমার আপনার সকলের। কিন্তু দুষ্কৃতিকারীরা হিন্দুদের মন্দির ভেঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু আমরা বিএনপি নেতা কর্মীরা তা কখনো হতে দিব না। আপনাদের যেকোনো সমস্যায় বা নিরাপত্তাহীনতায় ভোগলে সাথে সাথে আমাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করবেন। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের নিরাপত্তায় নিয়োজিত থাকবো। অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু সাঈম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার ও সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সম্মানিত সদস্য মুজিবুর রহমান বুলবুল, বাবু শৈলেশ চন্দ্র বর্মন, আদিবাসী নেতা বাবু সুরেন্দ্র চন্দ্র বর্মন, ভাওয়াল গড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান সরকার, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক রাশেদ খান উৎস ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কামরুজ্জামান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল মণ্ডল সহ বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে একই দিনে ভাওয়ালগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিন্দু অধ্যুষিত পিংঙ্গাইলে ওয়ার্ড বিএনপি আয়োজিত মন্দির পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, আমাদের ধর্মের নির্দেশনা যার যার ধর্ম সে সে পালন করবে কেউ কাউকে বাধা প্রদান করতে পারবে না। পৃথিবীর সকল ধর্মই ভালো কিছুর শিক্ষা দেয়। আপনারা কেউ আতঙ্কিত হবেন না,আপনারা আমাদেরই ভাই যেকোনো সমস্যায় আমরা বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে সর্বদা ছায়ার মতো থাকবো। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঅনিল চন্দ্র অংক বাবু। এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ- সভাপতি কাশেম,কবির সরকার, পিঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী প্রমুথ চন্দ্র বর্মন,মঙ্গলবাবু,সহকারি শিক্ষক পরেশ মাষ্টার,অভিনাশ চন্দ্র বর্মন সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

