মধুপুরে কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল : কঠোর অবস্থানে পুলিশ
ইপেপার / প্রিন্ট
নাজিবুল বাশার, টাঙ্গাইল সংবাদদাতা::টাঙ্গাইলের মধুপুরে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের জামালপুর-ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ রোড ঘন্টা ব্যাপি বন্ধ ছিলো সকল সড়কের যানবাহন চলাচল। ২ আগস্ট বিকেল সাড়ে তিন টায় হাজারো শিক্ষার্থী বাসস্ট্যান্ডের আনারস চত্বরে সমবেত হয়। কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ বলছে কে, বলছে কে’? স্বৈরাচার, স্বৈরাচার’! এসব স্লোগান দিতে থাকেন। এসময় উপজেলা আওয়ামীলীগের বেশকিছু নেতাকর্মী ট্রাক মালিক সমিতির সামনে জামালপুর মহাসড়কে মুখোমুখি অবস্থান নেন। ঘটনার পরিস্থিতির অবনতি দেখে পুলিশ মাঝপথে এসে অবস্থান নেয়। এসময় কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান নিয়ে ঘণ্টাব্যাপী বাসস্ট্যান্ডে এলাকা দখল রাখেন। এসময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। বর্তমানে শহর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন ককর্মসূচি আগামীকাল (৩ অগাস্ট) বিকেল তিনটায় আনারস চত্বরে আবারোও একত্রিত হওয়ার ঘোষণা দেন। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত শেষে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

