ত্রিশালে বিশিষ্ট রাজনীতিবিদ কামরুজ্জামান (রিপন মাস্টারের) এর স্মরণ সভা ও দোয়া মাহফিল
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী শিক্ষক কামরুজ্জামান (রিপন মাস্টারের) আত্নার মাগফেরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে আর জি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমান মাস্টার সঞ্চালনায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন। ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা আবুল কালাম মোঃ শামছুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ঢাকায় অবস্থান করায় অনুষ্ঠানে তার অনুমতিক্রমে তার দায়িত্ব পালন করেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক জহির সরকার। এসময় বক্তারা হরিরামপুর ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী শিক্ষক কামরুজ্জামান (রিপন মাস্টার) এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোকপাত করেন। তারা বলেন কামরুজ্জামান (রিপন মাস্টার) ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের নিবেদিত প্রাণ একজন কর্মী। তার কাটানো সারা জীবন তিনি দল ও দেশের জন্যই কাজ করে গেছেন। যেই কারণে তিনি মানুষের হৃদয়ে থাকবেন সব সময়। এসময় উপজেলার বিভিন্ন স্থানের আওয়ামীলীগের নেতাকর্মীরা ছাড়াও অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদীয়া মধ্যেপাড়া থেকে তিরখী হয়ে জসিদ্বর স্কুলRead More
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More

