শিরোনাম
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষজিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার
.
Main Menu

ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে মহাসড়কের পাশে অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটরিয়ামের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, সরকারি নজরুল কলেজ, সরকারি নজরুল একাডেমিসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা জানান, ঢাকাসহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ দফায় দফায় হামলা করে শত শত নিরীহ শিক্ষার্থীকে আহত করেছে। এই অন্যায় মেনে নেওয়ার মত নয়। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। নতুবা ছাত্র সমাজ আরও কঠোর হতে বাধ্য হবে।নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না।তাই ক্যাম্পাসের শিক্ষার্থীরা ত্রিশাল এবং ময়মনসিংহ গিয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিচ্ছে। পরে আন্দোলনকারীরা অবরোধ উঠিয়ে তাদের কর্মসূচি শেষ করে।এদিকে সড়ক অবরোধের কারণে সাময়িক ভোগান্তিতে পড়ে দূরপাল্লার বাসের যাত্রীরা।এ সময় যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়কেও হেঁটে যেতে দেখা যায়। পরে উপজেলা প্রশাসন ও ত্রিশাল থানা পুলিশের সহায়তায় যানচলাচল স্বাভাবিক হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *