শিরোনাম
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষজিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার
.
Main Menu

ত্রিশালের আমিরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এখন নেশাখোরদের স্বর্গরাজ্য

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশালে আমিরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বিতীয় তলা এখন নেশাখোরদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নে অবস্থিত ৯২ নং আমিরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বি-তলা ভবনের কাজ প্রায় অর্ধযুগ পূর্বে শুরু হয়। ভবনটির নীচতলার কাজ শেষ করলেও দ্বিতীয় তলার কাজ শেষ হয়নি। দ্বিতীয় তলাটিতে কোন দরজা জানালা নেই এমনকি দ্বিতীয় তলার সিড়িতে উঠার প্রবেশ পথেও কোন সুরক্ষিত দরজা বা গেইটের ব্যবস্থা করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। সিড়ি দিয়ে উপরে উঠলেই মলমূত্রের গন্ধে মনে হবে এটি একটি পাবিলক টয়লেট। বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী থাকলেও সন্ধ্যার পর তাকে বিদ্যালয়ের আঙিনায় দেখা যায় না। সেই সুযোগে দ্বিতলায় নেশাখোররা জমায় আড্ডা, চলে রাতভর অসামাজিক কার্যকলাপ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী জানান, বিদ্যালয়ের দ্বিতীয় তলা এবং উত্তর পাশের পরিত্যক্ত কয়েকটি কক্ষে সন্ধার পর থেকেই নেশাখোরদের উৎপাত শুরু হয়। নেশাখোররা রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় তাদের কিছু বলা যায় না। সেজন্য তারা বিদ্যালয়ের সিঁড়িতে গেট না লাগানোয় প্রধান শিক্ষক,দপ্তরী কাম নৈশ প্রহরীর দায়ীত্বে অবহেলাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহিনুর রহমান বলেন, আমি কিছুদিন যাবৎ দায়ীত্ব নিয়েছি। দায়ীত্ব নেয়ার পরই বিষয়টি প্রতিকারে প্রধান শিক্ষককে কয়েকবার অবগত করি। বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে সহযোগিতার আশ্বাস দিলেও তিনি কোন পদক্ষেপ নিচ্ছেন না এমনকি তার এই দায়ভার এড়ানোর কোন সুযোগ নেই বলেও জানান তিনি।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ দেয়া আছে। আমি বিষয়টি জেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে জেনে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। এখন জানতে পারলাম। আমি দ্রুত বিট অফিসার পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *