করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২১ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য
ইপেপার / প্রিন্ট

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ২১ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য।
সোমবার (৬ এপ্রিল) ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকারের জাতীয় প্রস্তুতি সাড়াদান পরিকল্পনা ও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ অর্থ ব্যয় করা হবে।
২১ মিলিয়ন পাউন্ড থেকে সাত মিলিয়ন ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীদের পিপিই সরবরাহ, হাসপাতালে অক্সিজেন সরবরাহ ইত্যাদিতে ব্যয় করা হবে। তিন মিলিয়ন পাউন্ড ইউএনডিপির মাধ্যমে দেশের ২০টি শহরের বস্তি এলাকায় ২১ লাখ ৬০ হাজার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতায় তথ্য সরবরাহ, হাতধোঁয়া সুবিধা নিশ্চিত ও স্থানীয় স্বাস্থ্যসেবার সমন্বয়ে ব্যয় করা হবে। এক মিলিয়ন পাউন্ড খরচ করা হবে ব্র্যাকের মাধ্যমে ৫০ হাজার কমিউনিটির স্বাস্থ্যকর্মীদের করোনা ভাইরাস সচেতনতায়। আর ১০ মিলিয়ন পাউন্ড জাতিসংঘ ও এনজিওদের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় কমিউনিটির মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে নানা কর্মসূচিতে ব্যয় করা হবে।
Related News
কাশিমপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির হোসেন সম্পাদক হাসান সরকার
মোঃজাহাঙ্গীর আলম: গাজীপুর মহানগর কাশিমপুর প্রেসক্লাব ১ম দ্বি- বার্ষিক নির্বাচন ২৯/০৩ /২০২১ অনুষ্ঠিত হয়।সকাল দশটায়Read More
সংসদ অধিবেশন শুরু মঙ্গলবার
জনতার নিঃশ্বাস: এক সপ্তাহ বিরতির পর বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক মঙ্গলবার (২২ জুন) শুরু হবে।Read More

