শিরোনাম
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
.
Main Menu

শিশুদের সোনালী শৈশব হারিয়ে যাচ্ছে ইট ভাটায়

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::জীবন বৈচিত্র্যময়। প্রতিটি অভিভাবক নিজ সন্তানকে সুশিক্ষিত ও সুখী দেখতে হাড়ভাঙা পরিশ্রম করেন। কিন্তু বেঁচে থাকার তাগিদে লেখাপড়া না করিয়ে সেই ছোট্ট শিশুকে নিয়ে একসঙ্গে ইটের ভাটায় কাজে নেমেছেন অভিভাবক।

অথচ বায়ূ দূষণের বড় একটি কারণ হচ্ছে এই ইটের ভাটা। সুযোগ না থাকায় বাধ্য হয়ে এই অস্বাস্থ্যকর পরিবেশে কাটছে শিশুদের শৈশব। দেশে শিশুশ্রম নিষিদ্ধ থাকলেও বাঁচার তাগিদে তাদের কিছু যেন করার নেই।

ময়মনসিংহের ত্রিশালে একটি ইটভাটায় দেখা যায়, অভিভাবক-সন্তান একসঙ্গে কাজ করছেন ইট ভাটায়।
সরেজমিনে দেখা যায়, মা কাজ করছেন ইটভাটায়। তিনি যে ইটের গাড়ি বহন করেন সেখানে সহযোগিতা করছে তার ছোট ছেলে। ইটভাটার ভেতরে সন্তানকে পাশে বসিয়ে রেখে কাজ করছেন আরেক মা।

সেখানে কথা হয় অভিভাবকের সঙ্গে। তিনি বলেন, এখানে গত ৬ মাস ধরে কাজ করছি। যেহেতু এখানে অস্থায়ী, তাই কারও কাছে সন্তানকে রেখে আসার মতো জায়গা নেই। বাধ্য হয়েই এখানে পাশে বসিয়ে রেখে কাজ করতে হয়।
আরেক অভিভাবক বলেন, খুব কষ্টের সংসার। তাই এখানে আমি, আমার স্ত্রী ও সন্তান একসঙ্গে কাজ করি। এতে করে কোনো মতে সংসারটা চলে যায়। একার পক্ষে সংসার চালানো সম্ভব হয় না।

শিশু শ্রমিকদের একজন বলেন, এখানে আমি রোদে শুকাতে দেওয়া ইট উল্টে দেওয়ার কাজ করি। এই কাজে ২-৩শ টাকা পাই। বাবা-মা পড়ালেখার খরচ চালাতে পারে না। তাই বাধ্য হয়ে তাদের সঙ্গে কাজে আসি।

জানা যায়, ২০১০ সালে প্রণীত জাতীয় শিশুশ্রম নিরসন নীতি বাস্তবায়নের জন্য ২০১২ সালে গৃহীত হয় পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা (২০১২-২০১৬), যেখানে ২০১৬ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের বিষয়ে অঙ্গীকার করা হয়েছে। সরকারের নানা উদ্যোগের ফলে শিশুশ্রম পুরোপুরি বন্ধ না হলেও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ শ্রম হিসেবে নির্ধারণ করা হয়েছে ৩৮টি পেশাকে। আর ২০২১ সালের মধ্যে এসব পেশার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *