১৭ মার্চ বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশ গেট সবার জন্য উন্মুক্ত
ইপেপার / প্রিন্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১৭ মার্চ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক খোলা এবং দর্শনার্থীদের জন্য প্রবেশ গেট উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে এ সাফারি পার্কে আগত দর্শনার্থীরা ওইদিন বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। বঙ্গবন্ধু সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার। জাতির পিতার জন্মশতবার্ষিকী স্মরণে ১৭ মার্চ পার্কটি খোলা রাখার এবং দর্শনার্থীরা বিনামূল্যে পার্কে প্রবেশের সুযোগ দিয়েছেন কর্তৃপক্ষ। তবে অন্যান্য ইভেন্ট পূর্বের মতো টিকিট সংগ্রহ করে দেখতে হবে।
এছাড়া জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্কে আলোকসজ্জা ও ১০০ বিভিন্ন প্রজাতির গাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More


