মেহেরপুরে ভূয়া এনএসআই সদস্যক আটক
ইপেপার / প্রিন্ট
ফয়সাল আহম্মেদ, মেহেরপুর থেকে::
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এনএসআই) পরিচয়ে চাকুরী দেয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অফিযোগে নুরুল আমিন (৪২) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব পুকুরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নুরুল আমিন মেহেরপুর সদরের খন্দকারপাড়ার আব্দুল হকের ছেলে। স্থানীয়রা জানায়, এনএসআই পরিচয়ে নুরুল আমিনের সাথে গাড়াডোব গ্রামের পুকুরপাড়ার হামিদুল ইসলামের ছেলে সুমনের সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে নুরুল আমিন এনএসআই সদস্য পদে চাকুরী দেওয়ার প্রলোভনে বিভিন্ন সময়ে ৪ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। চাকরী না হওয়ায় ও নুরুল আলমের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় মেহেরপুর এলাকায় তার খোঁজ নিয়ে ভুয়া এসএসআই পরিচয় জানতে পারে সুমনের পরিবার। মেহেরপুর আলাদত পাড়া থেকে ওই প্রতারককে কৌশলে ডেকে নেয়া হয়। এসময় তার পরিচয়পত্র বা প্রমাণ দেখাতে বলেন। পরিচয় দেখাতে ব্যর্থ হলে তাকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
মেহেরপুর এনএসআই অফিসের সহকারি পরিচালক আতিকুর রহমান জানান, নুরুল আমিন নামের কোনো ব্যাক্তি এখানে কর্মরত নেই। এরা এক ধরনের প্রতারক। সাধারণ মানুষকে এদের সম্পর্কে সচেতন হওয়া উচিৎ। মানুষ সচেতন হলে এই সকল প্রতারকরা কারো সাথে প্রতারণা করার সুযোগ পাবেনা।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভূয়া এনএসআই সদস্য আটক করা হয়েছে। তথ্য যাচাই করা হচ্ছে। তার
বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

