খুলনায় নগর পরিবহণ চালু ও হাফ-ভাড়া নিশ্চিতের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন
ইপেপার / প্রিন্ট
মো. রাজু শেখ,খুলনা থেকে::
নগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ-এর উদ্যোগে নগরীতে নগর পরিবহণ চালু, গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ-ভাড়া নিশ্চিত করা, গণপরিবহণে বর্ধিত ভাড়া প্রত্যাহার, জ্বালানি তেল-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, নটরডাম কলেজের শিক্ষার্থী হত্যার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ-এর সভাপতি সৌরভ সমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা সংসদের সহ-সভাপতি হুজাইফা আল আমিন, সহকারী সাধারণ সম্পাদক রিপন হোসেন রবি, মহানগর সদস্য রুমি রহমান, বিএল কলেজের শিক্ষা ও গবেষণা সম্পাদক তন্ময় সরকার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রছাত্রীদের হাফ-ভাড়ার দাবি কোনো সুযোগ কিংবা আবদার নয়, এটা শিক্ষার্থীদের অধিকার। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের ১১ দফার প্রথম দফার ঢ-অনুচ্ছেদে গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ পাসের কথা বলা আছে। এছাড়াও ৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ও ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে শিক্ষার্থীরা একই দাবী করে এসেছে। কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি। বরং উল্টো সরকার প্রতিনিয়ত গণপরিবহণে ভাড়া বৃদ্ধি করেছে। ছাত্ররা তার প্রতিবাদ করতে গেলে ক্ষমতাসীনরা তার পেটুয়াবাহিনী দ্বারা দমন-নিপীড়ন চালাচ্ছে অবিরত। বক্তারা সরকারের এহেন স্বৈরাচারি-ফ্যাসিবাদী আচরণ রুখে দিয়ে ছাত্রদের অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান ব্যক্ত করেন।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

