ম.সি.ক. মেয়রের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নগরবাসীর আনন্দ মিছিল
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস :
ডিজিটাল ময়মনসিংহের স্বপ্নদ্রষ্টা ও রূপকার,
নগর বাসীর আস্থার বাতিঘর, জনপ্রিয় ও জনন্দিত মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের সাফ্যলের ঝুলিতে আরেকটি সোনালী অর্জন |
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্প একনেক সভায় অনুমোদিত হওয়ায় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সহ ৩৩ টি ওয়ার্ডের নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ |
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নতকরণ’ প্রকল্পের এক হাজার ৫৭৫ কোটি ৬ লাখ টাকার নতুন অনুমোদন দিয়েছেন | এতে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে |
মঙ্গলবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয় | প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একনেক সভায় অংশ নেন | আর সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় অংশ নেন |
এছাড়াও একনেক সভায় অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী |
এদিকে সভায় ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নতকরণ’ প্রকল্পের ১৫৭৫ কোটি টাকার অনুমোদন দেওয়ায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ইকরামুল হক টিটু মহোদয়ের পক্ষ থেকে, প্যানেল মেয়র ও কাউন্সিলর বৃন্দ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ শহরের ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিটি কর্পোরেশনের পক্ষ হতে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন |
মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশন থেকে আনন্দ মিছিল বের করেন | এতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান দুলাল সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ |
উল্লেখ্য যে এছাড়া নগরের বিভিন্ন স্থান থেকে, বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখা ও মহানগর শাখা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা, ময়মনসিংহ মহানগর কৃষকলীগ, বাংলাদেশ ছাত্রলীগ আনন্দমোহন কলেজ শাখা, বাংলাদেশ তাঁতী লীগ ময়মনসিংহ জেলা শাখা, সদর উপজেলা যুবলীগ,৩২নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠন, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ অন্যান্য সহযোগী সংগঠন,২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন ,১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন সহ নগরের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত নাগরিক ও নেতৃবৃন্দগণ আনন্দ মিছিল করেন এবং শহরের বিভিন্ন জায়গায় সাধারন জনগনের মাঝে মিষ্টি বিতরণ করেন|
Related News
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদীয়া মধ্যেপাড়া থেকে তিরখী হয়ে জসিদ্বর স্কুলRead More
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More

