শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

দেশের সব কলেজে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ ৯ নির্দেশনা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

সারাদেশে সরকারি-বেসরকারি কলেজগুলোয় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। একইসঙ্গে ছাত্রাবাস বন্ধ রাখার পাশাপাশি ৯ দফা নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এই নির্দেশনা জারি করে।

মাউশির উপপরিচালক (কলেজ-১) প্রফেসর ড. শাহ মো. আমির আলী স্বাক্ষরিত ‘কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বন্ধ সরকারি ও বেসরকারি কলেজসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণসহ সরকারি নির্দেশনা’ বাস্তবায়ন সংক্রান্ত চিঠি  দেশের সব সরকারি-বেসরকারি কলেজ অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।  দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় ক্যাম্পাসের নিরাপত্তা বজায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।  নির্দেশনাগুলো হলো:

১. অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখতে হবে। আঞ্চলিক পরিচালককে ক্লাস নেওয়ার তথ্য দিতে হবে।

২. প্রতিষ্ঠানে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের কাছে নিয়মিত পরিদর্শন প্রতিবেদন দাখিল করতে হবে।

৩. শিক্ষার্থীদের অনলাইন-ক্লাসে অংশগ্রহণ মনিটরিং করার পাশাপাশি অভিভাবদেরও  যুক্ত করতে হবে।

৪. শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিতে হবে।

৫. কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

৬. কলেজের বিজ্ঞানাগার ল্যাব, আইসিটি ল্যাব, লাইব্রেরিসহ সার্বিক সরকারি সম্পত্তি ও নথি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৭. ছাত্রাবাসগুলো বন্ধ রাখার পাশাপাশি এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৮. প্রতিষ্ঠানের মূল ফটকসহ সব প্রবেশপথে সার্বক্ষণিক প্রহরী নিয়োজিত রাখতে হবে।

৯. স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে পুলিশি টহল জোরদার করতে হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *