শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

মুন্সীগঞ্জে ১০৪ গ্রাম প্লাবিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:

মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।  বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।  প্লাবিত হয়েছে ১০৪টি গ্রাম।

বুধবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি ৭.০৫ মিটার উচ্চতায় রয়েছে।  যা গেল ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।   প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে।

অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় (সার্বিক) জানান, এ পর্যন্ত বন্যার পানিতে জেলার ১৬টি ইউনিয়নের ১০৪টি গ্রাম প্লাবিত হয়েছে।  ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১৯ হাজার ৮৫১।  আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে ৩৩টি।  আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে ১০৮টি পরিবার আশ্রয় নিয়েছে।  দুর্ভোগে পড়া মানুষের মাঝে এ পর্যন্ত ১৪৬ মেট্রিক টন চাল ও ২৯০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

তিনি জানান, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লৌহজং উপজেলা।  এখানে ৯টি ইউনিয়নের ৪৬টি গ্রাম প্লাবিত হয়েছে।  ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজার ৪০০ পরিবার।  এ পর্যন্ত ৬৬ মেট্রিক টন চাল, ১ হাজার শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

অন্যদিকে, টংগিবাড়ী উপজেলার ৪টি ইউনিয়নের ২৯টি গ্রাম প্লাবিত হয়েছে।  এখানে ৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া শ্রীনগর উপজেলার ২৯টি গ্রাম প্লাবিত  হয়েছে।  এখানে প্রায় ৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত।  ১০ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহযোগী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।  চলতি সপ্তাহে পানি আরো বৃদ্ধি পাবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *