শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

বাবার পাশেই চিরনিদ্রায় কাউসার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নরসিংদী প্রতিনিধি :

মৃত্যুর একমাস পর দেশেই দাফন হলো সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কাউসার মিয়ার (২২) মৃতদেহ।

নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর কাচিকাটা গ্রামে পারিবারিক কবরস্থানে মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়।

কাউসার উত্তর কাচিকাটা গ্রামের মৃত কাজল মিয়ার একমাত্র ছেলে। কাউসারের মরদেহ নিজ বাড়িতে একমাস পরে আসলেও হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় আত্মীয়-স্বজনরা শোকে ভেঙ্গে পড়েন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিহতের স্বজনরা জানান, ২০১৮ সালে সংসারের হাল ধরতে কাউসার সৌদি আরবে যান। সেখানের ইয়ামামা কোম্পানিতে পরিছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। গত ২৯ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় কাজে যোগ দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ৩ জন প্রবাসী বাংলাদেশি নিহত হন। কাউসার ছিলেন তাদেরই একজন।

প্রায় পনের বছর আগে কাউসারের পিতা কাজল মিয়াও সৌদি আরবে গিয়ে একইভাবে সড়ক দুর্ঘটনায় মারা যান। কাউসারের মা রাবেয়া বেগম মাত্র ছয়মাস বয়সে তাকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। পরে কাউসার তাঁর দাদীর লালন-পালনে বড় হন।

কাউসার বয়স যখন সাত তখন জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যান। এখন বাবার মতো সন্তান সৌদি আরবের সড়কে প্রাণ হারালেন। পারিবারিক কবরস্থানে তার পিতার কবরের পাশেই কাউসারকে লাশ দাফন করা হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *