কাপ্তাইয়ে ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
ইপেপার / প্রিন্ট

রাঙামাটির কাপ্তাইয়ে পাঁচ পুলিশ সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
বুধবার (১৭ জুন) কাপ্তাই স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এদের মধ্যে চার জনের রিপোর্ট আজ বুধবার ও অন্যজনের গতকাল মঙ্গলবার (১৬ জুন) রাতে এসেছে।
করোনা পজিটিভ আসা রিপোর্টে এ পুলিশ সদস্যরা সবাই কাপ্তাই ওয়াগ্গা পাগলী পাড়া ক্যাম্পে কর্মরত আছেন।
কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী জানান, গত ১১ জুন এসব পুলিশ সদস্যের নমুনা কালেকশন করে চট্টগ্রামে পাঠানো হয়েছিল।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা বর্তমানে সুস্থ আছেন। তাদেরকে রাঙামাটি জেলা পুলিশ লাইন হাসপাতালে নিয়ে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।
এ নিয়ে কাপ্তাইয়ে মোট ২৭ জন করোনায় আক্রান্ত হলেন।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

