শিরোনাম
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভীগাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভাগাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
.
Main Menu

‘যথাযথ পদক্ষেপের কারণে করোনায় দেশে আক্রান্ত ও মৃত্যু হার কম’

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ পদক্ষেপের কারণে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশে কারনোয় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার অনেক কম।

সোমবার (১৫ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছি। যার মধ্যে মানবিক সহায়তা প্রদান, অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখাসহ নানা আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও সামাজিক সুরক্ষা কার্যক্রম অন্যতম।’

তিনি বলেন, ‘আমাদের ঘনবসতিপূর্ণ একটা দেশ। এখানে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্ন রোগে মানুষ অনেক মারা যায়। কিন্তু করোনাভাইরাসের ভয় ভীতি এবং মৃত্যু সমস্ত বিশ্বের সব শক্তি যেন স্থবির করে দিয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে করেছি। লোক সমাগম যেন কম হয়, সেই জন্য সব অনুষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে করেছি। পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানও। কারণ এক দিকে মানুষকে বাঁচানো, মানুষের খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, সেগুলো যাতে ঠিক থাকে, চলমান থাকে, সেদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি।’

এসএসএফের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, সুযোগ্য নেতৃত্বে সঠিক দিক-নির্দেশনা এই বাহিনীর প্রত্যেক সদস্যের পেশাদারিত্ব এবং আন্তরিকতার মাধ্যমে এসএসএফের উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে। শৃঙ্খলা, আনুগত্য এবং পেশাগত মান বিচারে এই বাহিনী হয়ে উঠুক একটি আদর্শ নিরাপত্তা বাহিনী।’

সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গতকাল রাতে আমাদের কামরান মারা গেল। কামরান দু্ইবার গ্রেনেড হামলায় আহত হয়েছিল। ওইসময় কামরানের বেঁচে যাওয়াটা ছিল মিরাক্কেল। এবারে তাকে করোনাভাইরাসে ‍মৃত্যুবরণ করতে হলো, এটা অত্যন্ত কষ্টের। গতকাল আরো দু’জন মারা গেলেন। এ রকম একের পর মৃত্যুর সংবাদ শুনতে হচ্ছে। শোক, ব্যথা, তারপরও জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। বাস্তবকে মেনেই চলতে হবে।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *