গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১
ইপেপার / প্রিন্ট
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন পোড়াবাড়ি এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে ইমন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইমন নেত্রকোনার পূর্বধলা থানার কুমারকান্দা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ওই পিকআপভ্যানের হেলপার ছিলেন বলে জানা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সরোয়ার হোসেন জানান, সবজি বোঝাই একটি পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় পিকআপভ্যানের হেলপার ইমন চালকের পাশে বসা ছিলেন। পিকআপভ্যানটি গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ইমন মারা যান। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এস আই সরোয়ার।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

