সৌদির সড়কে নিহত কুলাউড়া ও জুড়ীর দুই যুবক
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শোকের মাতম চলছে নিহতের গ্রামের বাড়িতে।
চলন্ত গাড়ির চাকা খুলে মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। প্রবাসীদের সূত্রে এ তথ্য জানা গেছে।
তারা জানান, নিহতদের একজন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের জাকের আলী (২২) এবং অন্যজন জুড়ি উপজেলার আব্দুল হান্নান (৩০)। তবে হান্নানের গ্রামের বাড়ির ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
এ খবর জানার পর নিহত জাকের আলীর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। জাকেরের চাচাতো ভাই জসিম মিয়া জানান, জাকের দেড় বছর আগে সৌদি আরব যান। প্রবাসীদের মাধ্যমে তারা জানতে পেরেছেন ওই দুর্ঘটনায় জুড়ি উপজেলার আব্দুল হান্নান নামের আরেক প্রবাসী নিহত হয়েছেন। এই বাইরে আর কোনো তথ্য জানতে পারেননি।
পৃথিমপাশা ইউনিয়নের আলী বাকর খান বলেন, ‘আমি খবরটি শুনেছি। এ বিষয়ে আরও খোঁজখবর নেয়া হচ্ছে।’
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

