শিশুদের ঈদ উপহার দিল ব্যবসায়ী নেতা আমিনুল হক শামীম (সিআইপি)
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে করোনা ভাইরাসে কর্মহীন পরিবারের শিশুদের মধ্যে ঈদ উপহার দিয়েছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম( সিআইপি)।
আজ শনিবার (২৩ মে) জেলা যুবলীগ নেতা আর এস রিপনের আয়োজনে বিকাল ৫ টায় ময়মনসিংহের বাউন্ডারি রোড এলাকায় প্রায় তিন শতাধিক শিশুর মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার পেয়ে খুশি শিশুরা।
এসময় আমিনুল হক শামীম করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে আরো সচেতন হয়ে সরকারি নির্দেশনা মানার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ শওকত উসমান লিটন, মহানগর যুবলীগ নেতা সেলিম সাজ্জাদ, আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

