দিনাজপুরের বীরগঞ্জে সবুজ বাংলা নিউজ এর স্টাফদের মাঝে পিপিই প্রদান
ইপেপার / প্রিন্ট
মোঃ নাজমুল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে অনলাইন পোর্টাল সবুজ বাংলা নিউজ স্টাফবৃন্দদের মাঝে পিপিই প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ১২ মে বিকেল সাড়ে ৫ টায় সবুজ বাংলা নিউজের সভাপতির কার্যালয়ে সবুজ বাংলা নিউজের সম্পাদকমন্ডলীর সভাপতি মোঃ ইয়াসিন আলী পিপিই গুলো প্রদান করেন। এসময় সবুজ বাংলা নিউজের সকল কলাকৌশলদের বলেন, প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবেলায় পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) একজন সাংবাদিক দায়িত্বকে আরও গতিময় করে তুলবে। কিন্তু পিপিই পরিধান করলেই নিরাপদ ভাবলে চলবে না। করোনা বিস্তার থেকে সকলকে সচেতন হতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক, ডাক্তার,পুলিশ ও মাঠপর্যায় আইনশৃঙ্খলা বাহিনীরা বিপদগ্রস্ত। তিনি আরো বলেন, সাহসীকতার সঙ্গে মাঠ পর্যায় সাংবাদিক তার কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ বাংলা নিউজের উপদেষ্টা মো: শামীম ফিরোজ আলম। এসময় সম্পাদক উত্তম শর্মা (সবুজ বাংলা নিউজ) , সহ-সম্পাদক বিকাশ ঘোষ (সবুজ বাংলা নিউজ) বার্তা সম্পাদক প্রদীপ রায় জিতু (সবুজ বাংলা নিউজ) সহ-বার্তা সম্পাদক নাজমুল ইসলাম (সবুজ বাংলা নিউজ) ও দৈনিক নাগরিক ভাবনার দিনাজপুর জেলা প্রতিনিধি, সহ আব্দুল মালেক (সবুজ বাংলা নিউজ) প্রমুখ।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

