শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

করোনা ভাইরাস এর কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে খাদ্য সামগ্রী ও ২ টি সোলার প্যানেল বিতরণ করেন-এমপি মনোরঞ্জন শীল গোপাল

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

মো.নাজমুল হোসেন-

দিনাজপুর জেলার বীরগঞ্জে ১০ মে ২০২০ রোববার দুপুরে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি’র সহযোগিতায় নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মাঝে সাড়ে ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি গোপাল।

জাতীয় আদিবাসী পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে খাদ্য সামগ্রী প্রত্যেক পরিবারকে ১৫ কেজি চাল, ৫ কেজি আটা, ৫ কেজি আলু, ২ কেজি চিনি, ৫ কেজি পেয়াজ, ১ কেজি লবণ, ২ লিটার তেল, ১ কেজি চিড়া ও ২ টি সাবান প্রদান করা হয়।

এছাড়া উপজেলার বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালে একটি ও হাবিপ্রবি’র মেধাবী শিক্ষার্থীকে একটি করে মোট দুইটি সোলার প্যানেল প্রদান করেন

এ সময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকে আওয়ামী লীগ, প্রাণঘাতী করোনা ভাইরাসে হঠাৎ কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের পাশে আওয়ামী লীগ সরকার ছিল, আছে আগামী দিনেও থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যতদিন ক্ষমতায় আছেন ততদিন একজন মানুষও অনাহারে থাকবে না।

এমপি গোপাল আরো বলেন, আমি জাতীয় আদিবাসী পরিষদ এবং ইউএনডিপিকে ধন্যবাদ জানাই, যে আজকের উদ্যোগে তারা সহযোগিতা করেছেন। এই এলাকার অসহায় মানুষগুলির পাশে দাড়িয়েছেন। আমরা নিজেরাও গর্ববোধ করছি। এই অসহায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মানুষদের আমরা আজকের সহায়তা করতে পারছি।

সবশেষে বলেন, বিএনপি নেতাদের উদ্দেশ্য করে মন্তব্য করেন, শুধু টেলিভিশনে চেহারা প্রদর্শন না করে অসহায় মানুষদের পাশে গিয়ে দাড়ান, ত্রাণ সহায়তা করুন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবিন্দ্র নাথ সরেন, সহকারি কমিশনার (ভুমি) রমিজ আলম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান সহ বীরগঞ্জ উপজেলার বিভিন্ন নেতা কর্মী আরো অনেকে।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *