শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

কুলাউড়ার কর্মহীন পরিবারের পাশে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে বেশীর ভাগ মানুষ। দিনমজুর, শ্রমিক শ্রেণীর মানুষেরা পড়েছে সবচেয়ে বেশি বিপাকে। দিন এনে দিন খায় এমন-মানুষ এখন খেয়ে বেঁচে থাকাই দায়। দু’বেলা খাবারের সন্ধানে সরকারের ও সমাজের বিত্তবানদের দিকে তাকিয়ে থাকেন এসব কর্মহীন মানুষেরা।

এমন দূর্যোগময় পরিস্থিতিতে কুলাউড়া পৌর এলাকায় বসবাসকারী কর্মহীন এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ নেতা ও কুলাউড়া পৌরসভার মেয়র প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

আজ শনিবার (০৯ মে) বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের বাদে-মনসুর গ্রামে ৪শতাধীক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী (উপহার) বিতরণের মাধ্যমে ধারাবাহিক (ত্রান বিতরণ) কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কর্মহীনদের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী (উপহার) পৌঁছে দেয়া হবে। দুর্যোগ সময়ে অসহায় দরিদ্রদের পাশে থাকায় তার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ তাঁর বক্তৃতায় বলেন, দেশের মানুষ এখন কঠিন সময় পার করছেন। করোনাভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছে সরকার ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
এ লক্ষ্যেই কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য কুলাউড়া পৌরসভায় বসবাসকারী কর্মহীন মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দিনমজুর, শ্রমিক, দুস্থ ও অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, কুলাউড়ার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কর্মহীন, হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে সাধ্যমত খাবার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। প্রাথমিকভাবে প্রায় দুই হাজার ৫শ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করবো। পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উদ্বোধনকালে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের কাজের ভূয়সী প্রসংশা করে বক্তৃতায় বলেন, সিপার যেমন একজন ভালো মনের মানুষ, তেমনি একজন ভালো রাজনীতিবিদ। সব সময় মানুষের কল্যাণকর কাজের সাথে জড়িত থাকে। তাই যদি এমন একজন ভাল মানুষ কে ভাল জায়গায় বসাতে পারেন তাহলে সমাজ উপকৃত হবে। তার সাথে খারাপ লোক কে সবাই বয়কট করতে হবে।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড রাধাপদ দে সজল, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী, উপজেলা আওয়ামীলীগ নেতা সাংবাদিক কামাল হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলী, সম্পাদক শ্রী গৌরা দে, ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী (নানু), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল-সহ অন্যান্য নেতৃবৃন্দ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *