ফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম, ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁওয়ে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড একাডেমীর উদ্যোগে অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) গফরগাঁওয়ের লঞ্চঘাট জামতলা মোড়ে অবস্থিত মাইন উদ্দিন পার্টি প্যালেসে এক অনাড়ম্বর কিন্তু প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সনদ তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড একাডেমীর অধ্যক্ষ বাহারুল ইসলাম, উপাধ্যক্ষ মাহমুদুল হাসান, খাইরুল্লাহ্ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুজ্জামান, লেকচারার সাব্বির কামাল মহিলা কলেজ, সমাজসেবক মাসুদ, সমাজসেবক শাহীন, আঠারদানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিল্লাল এবং অক্সফোর্ড একাডেমীর সভাপতি আমিনুল সরকার সজীব, সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ অত্যন্ত জরুরি। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বক্তারা অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ অর্জন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ করা হয়। ফ্যামিলি ডে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। আয়োজনটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

