শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হাফিজুর রহমান,গাজীপুর:: অটোপাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে আবারও নাজেহাল ও হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। আজ সোমবার (৬ মার্চ) দুপুরে গাজীপুরস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঢাকা ফেরার পথে ডিগ্রি তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী উপাচার্যের গাড়ি আটকে এই হামলা চালায়।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান।

তিনি আরো জানান, আজ সোমবার দুপুরে উপাচার্য ক্যাম্পাসে তার নিজ দপ্তর থেকে বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁর গাড়ি ঘিরে ধরে এবং ভাঙচুর চালায়। এসময় উপাচার্য শারীরিকভাবে নাজেহাল হন।

তিনি আরো জানান, এর আগেও গত বছরের ২১ মে (২০২৫) অটোপাশের দাবিতে আন্দোলনরত ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায় তিনি প্রথমবারের মতো আহত হয়েছিলেন।

ঘটনার পর উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান রক্ষায় প্রশাসন অটোপাশের মতো অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, “শিক্ষার্থীদের অন্যায্য দাবি এবং অন্যায় আবদারের সাথে কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসন সহানুভূতি দেখাতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো অটোপাশকে সমর্থন করেনা।”

উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের অন্যায্য দাবি এবং অন্যায় আবদারের সাথে কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসন সহানুভূতি দেখাতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো অটোপাশকে সমর্থন করেনা।”

অটোপাশের দাবি নাকচ করে উপাচার্য অধ্যাপক ড. আমানুল্লাহ আরও বলেন, “সামনের দিনগুলোতে শিক্ষার গুণগতমান বজায় রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাশ এবং গ্রেস নিরুৎসাহিত করছে। এ ব্যাপারে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় একবার অটোপাশ দিলে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।”

জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *